বৃত্তি পেল ৫২ শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি ২০১৬ প্রদান অনুষ্ঠান হয়েছে। পরিষদের সভাপতি গৌর শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ ও হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী কৃপারূপানন্দ। অনুষ্ঠানে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ৫২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদ ও এক হাজার করে টাকা বিতরণ করা হয়।