বৃত্তি পেলেন শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ৬৪ জন শিক্ষার্থীকে আলী মরিয়ম স্মৃতি বৃত্তির অর্থ ও সনদ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলী মরিয়ম স্মৃতি বৃত্তি কমিটির সভাপতি মো. মোস্তফা। সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ উল্যাহ ভূঁইয়া।