প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) প্রথম পর্যায়ের বৃত্তি পেয়েছেন। গত সোমবার প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সম্মাননাপত্র ও ছয় মাসের বৃত্তির অর্থ প্রদান করেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। বৃত্তিপ্রাপ্তরা প্রত্যেকে মাসিক ২ হাজার ১৮৫ টাকা করে পাবেন। তাঁরা আগামী দিনগুলোতে প্রকৃতি সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখবেন বলে আশা করেন বক্তারা। অনুষ্ঠানে সহ-উপাচার্য সেকেন্দার আলী, কৃষি অনুষদের ডিন রুহুল আমিন, প্রক্টর মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানী প্রতিবেদক