প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার ৮৫ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ক্লাব মিলনায়তনে বিকেল চারটায় ওই বৃত্তি দেওয়া হয়। ক্লাব সদস্যদের সন্তানদের মধ্যে যারা পঞ্চম, অষ্টম, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভালো ফল করেছে, তাদের প্রত্যেককে নগদ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বৃত্তি দেন। এ সময় কুমিল্লা ক্লাবের সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জ্যেষ্ঠ সহসভাপতি হাসান ইমাম মজুমদার, সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান ও কল্যাণ সম্পাদক মাহাবুব আলম উপস্থিত ছিলেন।