প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় ভাসানী হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, সাংসদ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মাহবুব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মোহাম্মদ সাইফুজ্জামান বক্তব্য দেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১ হাজার ৬৯৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৩৮ লাখ ৭২ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি