প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে ৮০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নড়াইল শিক্ষা ট্রাস্ট ও ফাউন্ডেশন গতকাল বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে ওই বৃত্তি দেয়। জেলা প্রশাসক আবদুল গাফ্ফার খান এ সময় শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস (উপসচিব)। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের এসএসসি এবং ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি করে সনদ দেওয়া হয়। এ সময় জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।