বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, পৌরসভার কাউন্সিলর এ কে এম মোর্শেদ ও নেচার উদ্দিন আহমদ প্রমুখ। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|