বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় স্কুল ও মাদ্রাসার ৪০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে গতকাল বৃত্তি দেওয়া হয়েছে। ঢাকার কেন্দুয়া উপজেলা সমিতি ও উপজেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠান হয়। শিক্ষা ট্রাস্টের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ, জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার ও জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক নাগিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন ও মাদ্রাসার ১৫ জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর প্রত্যেককে এককালীন বৃত্তি হিসেবে যথাক্রমে আড়াই হাজার, দুই হাজার টাকাসহ সনদ দেওয়া হয়।