বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ এমরান হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ। পিএসসির শিক্ষার্থীদের ১ হাজার ৮০০, জেএসসির শিক্ষার্থীদের আড়াই হাজার, এসএসসির শিক্ষার্থীদের তিন হাজার ও এইচএসসির শিক্ষার্থীদের চার হাজার করে টাকা দেওয়া হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|