বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত রোববার সন্ধ্যা সাতটায় গুণীজন সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সৈয়দ মাসুম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ওই ট্রাস্টের সভাপতি কবি সাইয়িদ ফখরুল। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের তিনজন গুণীজন সম্মাননা পান। তাঁরা হলেন অধ্যাপক রফিকুর রহমান (শিক্ষা), আবদুল মুনিম তরফদার (মুক্তিযুদ্ধ) ও আহমদ সিরাজ (লোকগবেষণা)। এ সময় তাঁদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে আটজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।