বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে গরিব-অসহায় মেধাবী ২০৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে ভোলা জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস শিক্ষার্থীদের হাতে সনদ ও অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন ওরফে টুলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শওকত ইকবাল শাহীন প্রমুখ।