প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মহাদেব সাহার বাবা-মায়ের নামে চালু হওয়া গদাধর-বিরাজমোহিনী সঞ্চারক বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী লাবণী ইয়াসমিন ও ছাত্র খায়রুল হাসানের হাতে পাঁচ হাজার করে টাকা ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানগড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।