বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এসএসসি ১৯৮৮ ব্যাচ’ ওই বিদ্যালয়ের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি হিসেবে প্রথম স্থান অধিকারী আটজন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা এবং বিভিন্ন শ্রেণির ১৩ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এক বছরের বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফি দেওয়া হয়। ১৯৮৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের চাঁদায় ২০১১ সাল থেকে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছেন।