প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোসলেহ উদ্দিন নিজাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভবানীগঞ্জ বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহাজান কামাল। ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াছমিন। অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা ও সনদ দেওয়া হয়।