প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণির ৫০ শিক্ষার্থীকে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আনিছুল হক চৌধুরী স্মৃতি বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জনকে সাধারণ গ্রেডে ও ১০ জনকে এককালীন মেধা বৃত্তি দেওয়া হয়। গতকাল শনিবার স্থানীয় নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর এলাকার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১৯৮ জন শিক্ষার্থী ওই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, এবার প্রতি শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে এক হাজার ও মেধা বৃত্তি হিসেবে দেড় হাজার টাকা করে দেওয়া হয়। গত বছর থেকে আনিছুল হক চৌধুরী স্মৃতি বৃত্তি দেওয়া হচ্ছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|