বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজে গতকাল নবীনবরণ, বৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী কেরামত আলী। কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।