বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর এস আর আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে ৪৭ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে নার্সারি শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় ভালো ফল করা প্রত্যেককে ৫০০ টাকা ও সনদ দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অধ্যাপক নূরুল গনি, দাউদকান্দি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা ও বিটেশ্বর ইউনিয়ন সতর্ক পর্যবেক্ষণ কমিটির সভাপতি রকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।