বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় আফাজ উদ্দীন খান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার আফাজ উদ্দীন খান উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহানা বেগম সভাপতিত্ব করেন। এতে মনোহরদী, বেলাব ও কটিয়াদী উপজেলার ৫০ জনকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান। এতে প্রধান আলোচক ছিলেন কলেজের সভাপতি এনামুল হক খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ, ইউএনও নাসরিন সুলতানা, প্রথম আলোর প্রশাসনিক বিভাগের প্রধান জামাল আকতার, মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন প্রমুখ।