বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার নড়াইল সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেন। এ সময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদরের ইউএনও কে এম মামুনউজ্জামান, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দত্ত, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমিতা রানী রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি প্রকল্পের সভাপতি আমজাদ হোসেন। এ ছাড়া বিদ্যালয়ের জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৬ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। নড়াইল প্রতিনিধি|