ফরিদপুরের নগরকান্দার রেজা সাত্তার ফাউন্ডেশন স্থানীয় ছয় কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে ভাটপাড়া-কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই বিদ্যালয় থেকে গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কৃতিত্ব দেখানোর জন্য তিনজন এবং একই বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত তিন শিক্ষার্থীসহ মোট ছয়জনকে এককালীন এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থী পাঁচ হাজার টাকা, প্রশংসাপত্র ও ক্রেস্ট পায়। বৃত্তি পাওয়া ছয় শিক্ষার্থীর মধ্যে পাঁচজন ছাত্রী ও একজন ছাত্র। ফাউন্ডেশনের সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজা সাত্তার শামিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাটপাড়া-কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিক, ফাউন্ডেশনের জিএম দেলোয়ার হোসেন দুলাল, শাহাদত মাস্টার; পরিচালক মিজান বাবু, কাঁঠালবাড়িয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আবদুল হাই মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ফরিদপুর অফিস|