প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় সোনালী ব্যাংক সাতক্ষীরার ১৭ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার এ বৃত্তির চেক দেওয়া হয়। সোনালী ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের উপমহাব্যবস্থাপক রেজাউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।