প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়ারজান ইউনিয়নের ঠ্যাংঝারা গ্রামের ‘রাফাত জিলল ট্রাস্টের’ উদ্যোগে ওই ইউনিয়নের প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ২০ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার ঠ্যাংঝারা রাফাত জলিল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। অনুষ্ঠানে জিলল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ট্রাস্টের সম্পাদক অতিরিক্ত সচিব ফারুক জলিল, পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, হাতীবান্ধার ইউএনও মাহাবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন প্রমুখ।