বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ফ্রেন্ডস-২৫-এর উদ্যোগে গতকাল শনিবার ১০৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। খিদিরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আবদুর রশিদ শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার প্রমুখ।