প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর ও গাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান অ্যাপ বাজার এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আবু তাহের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এফ বাজারের প্রধান নির্বাহী শফিউল আলম ওরফে বিপ্লব। এতে পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে এককালীন বৃত্তি ও এফ বাজার লোগো-সংবলিত একটি করে মগ উপহার দেওয়া হয়।