বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মহাদেব সাহা প্রবর্তিত গদাধর-বিরাজমোহিনী স্মারক বৃত্তি-২০১৬ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোন্দকার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, পাবনা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রভাষক রাশিদুল হাসান, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান ও নবম শ্রেণির ছাত্র শাকিল আহমেদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|