বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১১ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সাংসদ আবদুল ওদুদ, সম্মানিত অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান শেখ বশিরুল ইসলাম, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ বক্তব্য দেন।