বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে জেলা পরিষদের উদ্যোগে জেলার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, সদর উপজেলা চেয়ারম্যান তারিকুজ্জামান প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় চিফ হুইপ জেলা শিল্পকলা একাডেমির পাশে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।