প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে রাবেয়া-আলী স্কুল অ্যান্ড কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ও তাদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা হাকিম মো. মোজাম্মেল হক। অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।