প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে পাঁচ দরিদ্র মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতীচী ট্রাস্টের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ওই বৃত্তি দেয়। শহরের জোরদরগা এলাকার ইউএসএসের প্রশিক্ষণকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়োর মানিক। সভাপতিত্ব করেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী। বক্তব্য দেন প্রধান শিক্ষক খোকারাম রায়, বাহার উদ্দিন ও মাহাফুজুল হক, ইউএসএসের সমন্বয়কারী ওমর ফারুক, বিজ্ঞানশিক্ষা প্রকল্পের সমন্বয়কারী কুদ্দুছ সরকার প্রমুখ। অনুষ্ঠানে ছয় মাসের জন্য প্রতিটি ছাত্রীকে ২ হাজার ১০০ টাকার চেক দেওয়া হয়।