বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬০ জন শিক্ষার্থীকে ৩ লাখ ২২ হাজার ৪০০ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বিশেষ এলাকা (চট্টগ্রাম) ব্যতীত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অসচ্ছল পরিবারের শিক্ষা উন্নয়ন প্রকল্পের’ আওতায় এ বৃত্তি দেওয়া হয়। এর অধীনে প্রাথমিক পর্যায়ের ১০২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২০০ টাকা, মাধ্যমিক শ্রেণির ২০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫০০ টাকা, উচ্চমাধ্যমিক শ্রেণির ৮২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা এবং উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৭৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে দেড় হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এহতেশাম রেজা।