বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ৪১ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘দি অপটিমিস্টস্’। গতকাল শুক্রবার বন্দর উপজেলার নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। প্রতি শিক্ষার্থী ছয় মাসের জন্য চার হাজার ৪০০ টাকা করে বৃত্তি পেয়েছে। ‘দি অপটিমিস্টস্’ নারায়ণগঞ্জ শাখার অতিরিক্ত পরিচালক মোজাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোহামঞ্চদ আলী। নারায়ণগঞ্জ প্রতিনিধি