বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গতকাল শুক্রবার আলহাজ ছালে উদ্দিন আহমেদ চৌধুরী বৃত্তি প্রদান করা হয়েছে। ফুলগাজী-পরশুরাম শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। অনুষ্ঠানে পরশুরাম ও ফুলগাজী উপজেলার দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত ২১৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়।