প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দরিদ্র-মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আলী জিন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল আলম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূঞা। অনুষ্ঠানে ৩২৪ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।