বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রী। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রকৃতি সংরক্ষণ বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গতকাল সোমবার প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ছয় মাসের বৃত্তির অর্থ প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।