বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ২০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় সখীপুর আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে মুখতার আলী তালুকদারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মুখতার তালুকদার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণি, অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, কবি মোসলিমা খাতুন প্রমুখ। মরহুম মুখতার আলী তালুকদার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের বাবা।