বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মরহুম সৈয়দ ইশতিয়াক আহমেদের মা তাফসিরুন্নেসার নামে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তি দেন। গত সোমবার কলেজ মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি কবীর উদ্দীন মণ্ডল সভাপতিত্ব করেন। প্রভাষক এস এম হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সানাউল ইসলাম, থানার ওসি আবদুস সবুর, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনূর রশীদ আজাদ, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।