বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নামের একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংস্থাটি প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে এককালীন তিন হাজার করে টাকা দিয়েছে। ওই সংস্থার পক্ষ থেকে পরের দুই বছর প্রতি মাসে তাদের ৫০০ টাকা করে দেওয়া হবে।