প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের নবাবগঞ্জ শাখার উদ্যোগে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৯১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিয়াম ল্যাবরেটরি মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. আবদুল আজিজ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন। আরও ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শিরীন আক্তার, ব্যাংকের নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আলহাজ উল্লাহ প্রমুখ।