বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জি এম খান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিদ্যালয়ের ১০ জন মেধাবী ছাত্রকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহিরুল হক, যমুনা ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক অমল চন্দ্র বসাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম শরিফুল ইসলাম, জি এম খান মেমোরিয়াল বৃত্তির উদ্যোক্তা আব্দুল বাসেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।