প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা উদ্দীপন কুমিল্লার দাউদকান্দি উপজেলা কার্যালয়ের উদ্যোগে ঋণগ্রহীতা সদস্য সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উদ্দীপন ইছাপুর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্দীপন প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মামুনুর রশিদ, কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র দাস, দাউদকান্দি-১-এর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি