বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর নয়টি উপজেলার এসএসসি ও এইচএসসি পর্যায়ের জিপিএ-৫ পাওয়া ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে চার লাখ ৪৪ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ আলম ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। নোয়াখালী অফিস