বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মিঞাজান আলী সরদার ও ফিরোজা বেগম শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে বৃত্তি দেওয়া হয়েছে। উপজেলার শাহাগোলা উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার সভাপতিত্ব করেন মো. মোজাফফর হোসেন সরদার। প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মজিবর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন শাহাগোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক নাজমুল হক, সামসুল হক, আব্দুল বারি, ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি