বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে অঙ্গীকার ছাত্র সংসদ। গতকাল উপজেলার নয়াবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। সভাপতিত্ব করেন অঙ্গীকার ছাত্র সংসদের সভাপতি ইত্তেখায়রুল ইসলাম।