বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার এ এম উচ্চবিদ্যালয় মিলনায়তনে গতকাল শুক্রবার ৪৫ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। চট্টগ্রামের হাতিয়া জনকল্যাণ, শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা ট্রাস্টের উদ্যোগে হাতিয়া উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওই শিক্ষার্থীরা বৃত্তি পায়। ট্রাস্টের উদ্যোগে গত বছরের ডিসেম্বরে ওই সব স্কুলের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল।