বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি দেওয়া হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ মতিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।