বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১১ লাখ ৩৯ হাজার টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান জেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তির টাকা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৯৩ জনকে পাঁচ হাজার টাকা করে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৯ জনকে ছয় হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে এই বৃত্তি দেয়। পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলম, করনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।