বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাবিকাশে উৎসাহিত করতে চাঁদপুরের উদয়ন শিশু বিদ্যালয়ে ৬২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আখন্দের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম।