বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ২০১৩ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জন দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) উদ্যোগে সংস্থার ধরমপাশা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক শামছুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।