বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুটি সেবাধর্মী প্রতিষ্ঠান গত শনিবার পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০৫ জন শিক্ষার্থীকে শিক্ষা-সহায়তা বৃত্তি এবং ছয়জন শিক্ষককে উৎসাহ অনুদান দিয়েছে। দুপুরে ‘আলহাজ মোবররক আলী চ্যারিটেবল ট্রাস্ট’-এর উদ্যোগে স্থানীয় পৌরসভা মিলনায়তনে একটি মাদ্রাসা ও ১০টি উচ্চবিদ্যালয়ের ৮৮ জন শিক্ষার্থীকে এক হাজার ২০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। বিকেলে ‘আলহাজ ইকরামুল হক এমসিএ ফাউন্ডেশন’-এর উদ্যোগে কলেজের ১৪ ও বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া বীরহলী উচ্চবিদ্যালয়ের ছয়জন শিক্ষক-শিক্ষিকাকে ৪৫ হাজার টাকা উৎসাহ অনুদান এবং বিদ্যালয় উন্নয়নে আরও ৪৫ হাজার দেওয়া হয়।