বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাম্মেল হক ট্রাস্ট ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ফরিদপুর জিলা স্কুলের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হয়। মোজাম্মেল হক ট্রাস্ট বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ জন মেধাবী ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন নবম শ্রেণি থেকে এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জনকে এ বৃত্তি দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বৃত্তির টাকা ও সনদ তুলে দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।